বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে প্রকাশ্যে ধুমপানসহ বিভিন্ন অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় প্রকাশ্যে ধুমপান, বিভিন্ন ফার্মেসী, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে দায়ে ১৪ হাজার টাকা জরিমানা অদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার স্থানীয় বুল্লা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ রাখার অপরধে উদয়ন ফার্মেসীকে ২ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখা ও রেজিষ্ট্রেশন না থাকার কারনে শান্তি ফার্মেসীকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও রেজিস্টেশন না থাকার অপরাধে সাজু মেডিসিন কে ৩ হাজার টাকা,বিস্কুটের দোকানের মালিক হান্নান মিয়া কে খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ দিকে বিভিন্ন যানবাহন কে অবৈধ ভাবে পার্কিং করা কারনে ও ডাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ৩ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ফরিদ মিয়া নামে এক জন কে ১শ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com