শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

কেক কেটে আইএফআইসি ব্যাংক লিমিটেড এর বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইএফআইসি ব্যাংক লিমিটেড এর ৪৩ বছর পূর্তি উপলক্ষ্যে হবিগঞ্জ শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি ও গ্রাহকদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কাজী মোঃ নাজমুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক জাহিদুল হক। বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিতি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমীন ওসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শংকর পাল, বাস-মোটর মালিক সমিতির সাবেক সভাপতি ও বাহুবল কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রিন্সিপাল জাবেদ আলী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দুলাল সুত্রধর, সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক আশরাফ উদ্দিন মামুন, রাজধারী ডেকোরেটার্সের স্বত্তাধিকারী মোঃ নাসির উদ্দিনসহ শাখার গ্রাহকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাখার কর্মকর্তা মোঃ আকবর হোসেন মুন্না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com