বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বালুর গর্তে পড়ে মারা গেল শিশু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বালু উত্তোলনের জন্য খুরা গর্তে পড়ে মারা গেল সিয়াম নামে ৮ বছরের এক শিশু। বুধবার ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামে। নিহত সিয়াম ওই উপজেলার শংকরপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বন্ধুদের সাথে মাঠে খেলতে যায় সিয়াম। খেলার এক পর্যায়ে সে বালুর গর্তে পড়ে যায়। গর্তে বালু ও পানি থাকায় বন্ধুরা উঠাতে না পেরে সিয়ামের মামার বাড়িতে খবর দেয়। ততক্ষনে সিয়াম মারা যায়। সে দীর্ঘদিন ধরে তার মাকে নিয়ে মামার বাড়িতে বসবাস করছে।
বাহুবল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ পর্যন্ত কোন মামলা হয়নি। স্থানীয় বাসিন্দা বশির মিয়া জানান, হিলালপুর গ্রামের কিছু ব্যক্তি ধানের জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে ৭০/৮০ ফুট গর্ত করে বালু উত্তোলন করে তা বিক্রি করছেন। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন তা বন্ধ করলেও কিছুদিন পর প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুনরায় বালু উত্তোলন শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com