বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী দল কারো স্বেচ্ছাচারিতায় চলতে পারে না

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি নিজে মন্ত্রী হয়ে স্ত্রী ,ভাইসহ আত্মীয়দের নিয়ে প্রভাব বিস্তার করিনি। এ কারনে আমি পরিবারের কাছে সমালোচিত। আওয়ামীলীগের ত্যাগি কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগি ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ক্রটি বিচ্যুতি হতে পারে তা শোধরে চলতে হবে। দল কারো ব্যক্তিগত ইচ্ছায় ও স্বেচ্ছাচারিতায় চলতে পারে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ দুর্নীতি সহ অসৎ কোন কাজে লিপ্ত থাকলে তাদের ছাড় দেওয়া হচ্ছে না। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন। বিমান মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমূক্ত ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর হয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি রহম আলী, আব্দুর রাজ্জাক, জাহেদ খান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আলাউদ্দিন, এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, মাধব রায়, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, আওয়ামলীগ নেতা আবু তাহের লষ্কর, নাসির খান, বাবুল খান, অপু চৌধুরী, তোফাজ্জল হোসেন ছুরুক, আব্দুল হাই, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, যুবলীগ নেতা সাব্বির হাসান, চেয়ারম্যান আরিফুর রহমান, মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com