শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খেয়াঘাটের ইজারামূল্যের টাকা আত্মসাৎ ও অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বানিয়াচং উপজেলার বানিয়াচং কাদিরগঞ্জ সড়কের মরা কুশিয়ারা নদীর খেয়াঘাটের ইজারামূল্যের টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা প্রশাসন থেকে বার বার তাগিদ দেওয়া হলেও চেয়ারম্যান টাকা জমা দিচ্ছেন না। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের নাম এরশাদ আলী। তিনি বানিয়াচং ৬নং কাগাপাশা ইউপি’র চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যালয়ের ১ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখের ১৯-১৩ (২)নং স্মারক সূত্রে জানা যায়, বানিয়াচং কাদিরগঞ্জ সড়কের মরা কুশিয়ারা নদী পারাপারের জন্য সৃজিত খেয়াঘাট ২০১৫ইং হইতে ২০১৭ইং পর্যন্ত মোট তিন বৎসর যাবৎ বিধি বহির্ভূতভাবে ইজারা দিয়ে অর্থ আদায় করছেন চেয়ারম্যান এরশাদ আলী। এবং আদাকৃত টাকা সরকারের কোষাগারে জমা করছেন না। উক্ত স্মারকে আরও উল্লেখ করা হয় যে, উল্লেখিত তিন বৎসরে ইজারা বাবত ৮ লাখ ২৩ হাজার টাকা আদায় করেছেন যা সরকারের কোষাগারে জমা করা হয় নাই। উল্লেখিত স্মারকের পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে টাকা জমা দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান ওই টাকা এখনও জমা করেন নাই। এছাড়াও বর্তমানে ইজারা বহির্ভূতভাবে টোল আদায়ের অভিযোগে গতকাল (৭/১০/২০১৯ইং) সোমবার গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ প্রদান করেছেন। এ ব্যপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, আমি ইজারা দেই নাই। এটা এলাকাবাসী জানেন। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পাওনা টাকা আদায়ের জন্য চেয়ারম্যানকে লিখিতভাবে পত্র দেয়া হয়েছে, তিনি এখন পর্যন্ত টাকা পরিশোধ করেননি, এ বিষয়ে চেয়ারম্যান একটি লিখিত জবাব দিয়েছেন, আমরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com