শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে অর্ধশত পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বিভিন্ন স্থানে পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত অর্ধশতাধিক পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল দশটায় লাখাই উপজেলার ভবানীপুর থেকে শুরু হয়ে রাত পর্য়ন্ত পুর্নিবাড়ী, মাদনা, বেগুনাই, পূর্ব রুহিতনশী, বড় নোয়াহাটি, কামালপুর, গদাইনগর, ফরহাদবাদ দাশপাড়া, মুড়াকরি পশ্চিম, মুড়াকরি বাজার রায়পাড়া, সুত্রধর পাড়াসহ বিভিন্ন স্থানের মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় এমপি আবু জাহির শারদীয় দুর্গোৎসব পালনে যাতে কোনও ধরণের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে প্রশাসনের প্রতি নির্দেশ দেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকেও আন্তরিকভাবে সহযোগিতার জন্য বলেন এমপি আবু জাহির।
পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অ্যাডাভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক মিয়া, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, সবুজ মেম্বার, মাহফুজ মিয়া, এনায়েত হোসেন, নিরঞ্জন দাশ, কৃষ্ণ রায়, খায়ের উদ্দিন, শরিফুল আলম রনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com