শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে বাস-টমটমের সংঘর্ষে টমটম চালক নিহত

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ লাখাই সড়কের ভাদিকারা নামক স্থানে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত ও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া (৫৫), জাহির (২০), জাকির (২৮), শেফু মিয়া (৩৫) ও আজিজুর রহমান (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, রবিবার দুুপুরে কোর্ট স্টেশন থেকে যাত্রীবাহি একটি বাস লাখাইয়ের উদ্দেশ্যে রওনা হলে বেলা ২টার দিকে ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে সংঘর্ষ বাধে। এতে টমটমটি ধুমড়ে-মুছড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় উল্লেখিতরা আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের ফজল মিয়া পুত্র টমটম চালক সাইফুল মিয়া (২৫) নিহত হয়। এছাড়া অপর আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com