শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে ৩শ’ বস্তা সরকারি চাল জব্দ

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ১০ টাকা কেজি দরের ৩শ’ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহীনা আক্তার। অবৈধভাবে মজুদ রাখায় ডিলার আতাউর রহমান এবং আবুল ফজলের গোদাম থেকে চালগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহীনা আক্তার জানান, ওই উপজেলার বুল্লা বাজারের ডিলার আতাউর রহমান ২৩২ বস্তা এবং তেঘরিয়া বাজারের ডিলার আবুল ফজল ৬৮ বস্তা ১০ টাকা কেজি দরের সরকারি চাল গোদামে মজুদ করে রেখেছিলেন। খবর পেয়ে তিনি পুলিশের সহায়তায় গুদামগুলোতে অভিযান চালান। সেখান থেকে উল্লেখিত চাল জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, উক্ত চালের মেয়াদ ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে চাল বিক্রি না হলে তা সরকারি গুদামে ফেরত দেয়ার কথা। কিন্তু ডিলাররা সরকারি গুদামে জমা না দিয়ে সেগুলো নিজেদের হেফাজতে মজুদ করে রেখেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com