বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

কোন দুর্র্বত্তকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না-বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন দুর্গা পূজা বাঙ্গালীর উৎসব। বাংলাদেশ অসম্প্রাদায়িক সম্প্রতির দেশ। দুর্গাপূজার শিক্ষা অসুরদের দমন করা । আমাদের সমাজে যে অসুর তৈরী হয়েছে তা যে কোনভাবে নিধন করা হবে। সমাজে কোন দুর্বত্তকে মাথা উচু করে দাড়াতে দেওয়া হবে না। গতকাল শুক্রবার সকালে মাধবপুরে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতি মন্ডপে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদানের টাকা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও মাধব রায়ের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, তৌফিক চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সেক্রেটারী লিটন রায়, শংকর পাল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com