শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জের কৃতি সন্তান মাহদীর ইউটিউব চ্যানেল ১ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করায় “সিলভার প্লে বাটন” এ্যাওয়ার্ড অর্জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৯৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও হবিগঞ্জের কৃতি সন্তান মাধবপুর উপজেলার রায়হানীয়া দরবারের সুযোগ্য বড় সাহেবজাদা শেখ তারেক হাসান মাহদীর ইউটিউব চ্যানেল ১ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করায় গুগলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের পক্ষ থেকে “সিলভার প্লে বাটন” এ্যাওয়ার্ড অর্জন করেছেন। এটি মাধবপুর উপজেলার প্রথম কোন ইউটিউবার এ এ্যাওয়ার্ড অর্জন করেছেন। গত ২ সেপ্টেম্বর শেখ তারেক হাসান মাহদীর ব্যক্তিগত চ্যানেল ঝযবরশয ঞধৎবশ ঐধংধহ গধযফর
১ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলকে পৌছায়। এরপর ১৯ সেপ্টেম্বর আমেরিকার অকলাহোমা থেকে ঢাকায় এসে পৌঁছে এ্যাওয়ার্ডটি। একই সাথে চ্যানেলটিকে একটি ভেরিফিকেশন ব্যাজের মাধ্যমে ভেরিফাইড চ্যানেল হিসেবে চিহ্নিত করে ইউটিউব। জ্ঞাতব্য, ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটরদের অনুপ্রাণিত করতে ১ লক্ষ সাবস্ক্রাইবার অর্জনে সিলভার প্লে বাটন, ১০ লক্ষ সাবস্ক্রাইবার অর্জনে গোল্ডেন প্লে বাটন এবং ১ কোটি সাবস্ক্রাইবার অর্জনে ডায়মন্ড প্লে বাটন উপহার দিয়ে থাকে। এছাড়াও শেখ তারেক হাসান মাহদী একাধারে একজন ইউটিউবার, ইসলামী আলোচক এবং কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব। দেশের বিভিন্ন টেলিভিশন, বেতারে তিনি নিয়মিত আলোচনা করেন। তিনি তার ইউটিউব চ্যানেল দেখতে সকলকে আমন্ত্রন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com