শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের প্রেমিক যুগল রশিদপুর বাগানে ধরাশায়ী ॥ জিম্মায় মুক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামের ও পাশ^বর্তী চাঁনপুর গ্রামের প্রেমিক যুগল সাতছড়িতে আমোদফুর্তি করতে গিয়ে ধরাশায়ী হয়েছে। পরে ৪ ঘন্টা আটক রাখার পর মুছলেখা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, হাতির থান গ্রামের মুদি দোকানদার সরমুজ আলীর পুত্র ঐতিহ্যবাহী তরপ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র শামছু মিয়া সাথে পাশ^বর্তী চাঁনপুর গ্রামের আরজু মিয়া কন্যা একই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী রিমা আক্তারের মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সুবাদে প্রায়ই তারা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আনন্দ ভ্রমনে যেত। গতকাল বুধবার দুপুরে আবারও স্কুল ফাঁকি দিয়ে তারা রশিদপুর চা বাগানের নির্জন স্থানে আমোদ ফুর্তিতে লিপ্ত হয়। এ সময় বিষয়টি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে তাদেরতে হাতে-নাতে আটক করে বাহুবল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এদিকে, স্থানীয় লোকজন ওই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে জানালে তিনি আটকৃতদের অভিভাবকদেরকে ঘটনাস্থলে পাঠান। পরে চাঁনপুর গ্রামের খলিফা আলাল মিয়া ও তাদের পিতা বিষয়টি সমাধান করে মুছলেখা দিয়ে ছাড়িয়ে আনেন। এ ব্যাপারে বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, কোন অভিযোগ না থাকায় আটকদেরকে অভিভাবকদের জিম্মায় ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘স্থানীয় লোকজন আমাকে ফোন দিলে আমি অভিভাবকদেরকে বিষয়টি জানাই এবং তারা ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে আসেন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com