বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান কঠোর-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ দ্যার্থহীন ভাবে বলেছে, যে অপরাধী তার কোন দল নেই। তার বিরুদ্ধে দলের শক্ত অবস্থান রয়েছে। অপরাধী যেখানেই থাকুক না কেন তাকে ধরা পড়তেই হবে। যেকোন ধরনের দুর্নীতি অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান কঠোর। সেটা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগ বা অন্য যেকোন দলেরই হোক। যে দুর্নীতিবাজ সে সমাজের চোখে অপরাধী। অপরাধী সন্ত্রাসীর কোন দল নেই। অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে সুর্নিদৃষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না। গতকাল সুনামগঞ্জে আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনে এ সব কথা বলেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
অনুষ্টনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সম্মেলনে জেলার ৮৮ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ১১ উপজেলাসহ আরও ১৪ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সকল সদস্য এই সভায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com