শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া থেকে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। গত সোমবার রাত দেড়টার দিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ বালু বোঝাই ৩টি ট্রাক্টর সহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় ট্রাক্টর চালকরা পালিয়ে যায়। আটককৃত ট্রাক্টরের নাম- আদিল, সালমান পরিবহন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হলহলিয়া গেলানী ছড়া থেকে সম্পূর্ণ অবৈধ ও সরকারের অনুমতি ব্যতিরেকে দেদারছে সিলিকা বালু উত্তোলণ করে পাচার করছে একটি অসাধু সিন্ডিকেট চক্র।
হলহলিয়া গ্রামের ময়না মিয়ার পুত্র রুমান মিয়া, সালমান মিয়া সহ তাদের সহযোগিরা মিলে হলহলিয়া গেলানী ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে তাদের নিজস্ব ট্রাক্টর দিয়ে পাচার করে বালুখেকোরা। এদিকে উজ্জলপুর, হলহলিয়া, হলদিউড়া, সতং ও বদরগাজী গ্রাম সহ ৪/৫টি গ্রামের লোকজনদের বসতবাড়ি, রাস্তাঘাট ভেঙ্গে বিভিন্নভাবে ক্ষতিসাধিত হচ্ছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বালু বোঝাই ৩টি ট্রাক্টর আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে হলহলিয়া গ্রামের গেলানী ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com