রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিলেটে শিক্ষার্থীদের সাথে দুপুরে খেলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ সিলেট বিভাগের স্কুলগুলোতে আনুষ্ঠানিকভাবে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তিনি মিড-ডে মিল খান এবং সকল স্কুলের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন।
হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে। এতে অংশ নেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, কবি তাহমিনা বেগম গিনি প্রমূখ। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীরা মিড-ডে মিল গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মিড-ডে মিল চালু করেছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না পরিবেশন করার জনবলের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com