বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিড ডে মিল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। গতকাল রবিবার দুপুরে তিনি সিলেট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রতিষ্ঠানে মিড ডে মিল এর উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় ডিসিপি হাই স্কুলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী. মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাষ্টার, বিভিন্ন বিদ্যালয়েল প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি উপজেলার দক্ষিনাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থী ঝড়েপড়া রোধ এবং শিক্ষার মান উন্নয়নে সকলের আন্তরিকতা অব্যাহত রাখার আহবান জানান। তিনি মিড ডে মিল যাতে কোন ভাবে বন্ধ না হয় সেজন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এ সময় বিদ্যালয়গুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, কমিটির সভাপতি, সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকগনসহ গনামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com