রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের উজিরপুরে দুঃসাহসিক চুরি জড়িতদের গ্রেফতারে মাঠে পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টীম মাঠে কাজ করছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং থানাধীন উজিরপুর গ্রামের চৌধুরী বাড়ীতে। সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে মোয়াজ্জেম চৌধুরী শিহাব এর বাড়ীতে একদল সংঘবদ্ধ চোর চক্র ঘরের সীটকারী ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ৫/৬টি মোবাইল সেট, নগদ টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে খাগাউড়া অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন চন্দ্র গোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক একদল পুলিশকে সাথে নিয়ে উজিরপুর চৌধুরী বাড়ীতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের আশ^াস প্রদান করেন। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি। রাত সাড়ে ১০টায় ওসি রাশেদ মোবারক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে জানান, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টীম মাঠে কাজ চালাচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com