সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইকরামে গর্ভবতী না হয়েও ভাতা পাচ্ছেন মাতৃত্বকালীন

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে গর্ভবতী না হয়েও অবৈধ ভাবে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন বহু নারী। এ অবস্থায় দুর্নীতির অভিযোগ উঠেছে পরিষদের বিরুদ্ধে। এ নিয়ে সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ভাতা বঞ্চিত প্রকৃত গর্ভবতী নারীরা।
অভিযোগে প্রকাশ, সুজাতপুর ইউনিয়নে গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন সরকারী ভাতা পাচ্ছেন বহু নারী। বিশেষ করে ১নং ওয়ার্ডের ইকরাম গ্রামের ৫ জন নারীকে দেয়া হচ্ছে এ অনৈতিক সুবিধা। এর ফলে ইউপি চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অবৈধভাবে ভাতা নেয়া নারীরা হলেন, ১নং ওয়ার্ডের আব্দুল জলিলের স্ত্রী লুৎফুর নেছা, সাইফুর মিয়ার স্ত্রী সাহানা আক্তার, আব্দুল হকের স্ত্রী খুকি বেগম, আবুল মিয়ার স্ত্রী আকলিমা বেগম ও এনামুল হকের স্ত্রী জীবনা বেগম। এদের মধ্যে আকলিমা বেগমের স্বামী আবুল মিয়া টানা প্রায় সাড়ে ৩ বছর যাবত প্রবাসে আছেন। অথচ আকলিমার নামও আছে মাতৃত্বকালীন ভাতার তালিকায়। একই অবস্থা অন্যান্য ওয়ার্ডগুলোতেও। বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনে এ অভিযোগ করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগপত্রে জোর দাবী জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com