শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে লঞ্চ টার্মিনালে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ আজমিরীগঞ্জ লঞ্চ টার্মিনালে ইজারাদার আমির হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করলে ইজারাদারের লোকদের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে সাধারণ ব্যাবসায়ীদের। এমনকি বাহির থেকে আগত সাধারণ ব্যাবসায়ীদেরকে বাজারে না আসার হুমকি ধমকি দিয়ে থাকেন। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সাধারণ ব্যাবসায়ীরা সম্প্রতি এক প্রতিবাদ সভা করেন।
জানা যায়, বাংলাদেশ আভ্যন্তরিন নৌ-পরিবহন ভৈরব হতে আজমিরীগঞ্জ সদরে নৌ-টার্মিনাল ঘাটটি প্রতি বছর জুন মাসে টেন্ডারের মাধ্যমে ইজারাদার নিয়োগ দেয়া হয়। গত ২০১৭-১৮ অর্থ বছরের ও ২০১৮-১৯ অর্থ বছরের ইজারাদারের দায়িত্ব পায় পৌর এলাকার নগর গ্রামের হাজি শওকত আকবর (গেদা) মিয়ার পুত্র আমির হোসেন (৩২)। সে ইজারা পাওয়ার পর থেকে নৌ-টার্মিনাল এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার ব্যবসায়ীদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায় করছে বলে অভিযোগ উঠে।
স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতা গেদা মিয়া ব্যাবসায়ীদের সাথে খারাপ আচরনসহ অতিরিক্ত টোল আদায় করছেন। এছাড়া এলাকায় প্রভাব খাটিয়ে লঞ্চ টার্মিনাল এলাকার ৫’শ গজের বাহিরে গিয়েও টোল আদায় করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অতিরিক্ত ইজারা আদায়ের ফলে বাজারের ছোট বড় ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে গত শুক্রবার বিকালে পৌর শাহী ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় নির্ধারিত রেইট মোতাবেক ইজারা নেয়ার দাবী জানান। প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা লঞ্চ টার্মিনাল ঘাটে অনিয়মের চিত্র তুলে ধরেন। গতকাল শনিবার রাতে সকল ব্যবসায়ীরা এর প্রতিকার চেয়ে আজমিরীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ তরপদার জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়ে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com