শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ঘোলডুবা হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঘোলডোবা হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন কর্তৃক শিক্ষকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী। নবীগঞ্জ- বাহুবল এলাকার সংসদ সদস্য দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী বরাবরে এক আবেদনে তারা এ দাবি জানান। আবেদনে বলা হয় বিদ্যালয়ে কোন ধরণের বিশৃংখল পরিবেশ সৃষ্টি না হলেও প্রধান শিক্ষক কামাল উদ্দিন নিরীহ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা মামলা প্রত্যাহারসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। আবেদনে স্বাক্ষরকারী ছাত্র-ছাত্রীরা হলো হাফছা বেগম, কামরুজ্জামান, নাজমুল হাসান,সাদিয়া হাসান ফামি,কামরুল ইসলাম,তাসনুবা তাবাসসুম, শহিদুল ইসলাম, তাজিমা আক্তার, কাওছার মিয়া, তিন্নি খানম, আরিফ হাসান, মহিশা চৌধুরী, মরিয়ম রশিদ মিম ও হোসাইন আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com