শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের ॥ গ্রেফতার ৫

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় ৩শ লোককে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কবির হোসেন বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ ২শ ৫০ জনকে অজ্ঞাত আসামী করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত উক্ত মামলায় ৫ সিএনজি অটোরিকশা শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার যশপাল গ্রামের আলী হোসেনের ছেলে জয়নাল আবেদীন (২৬), তিতারকোণা গ্রামের খুর্শেদ আলীর ছেলে শাহ আলম (২৭), সুতীন লাল টিলা গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজর আলী (৪০), ভৈরবীকোনা গ্রামের অনু মিয়ার ছেলে শফিক মিয়া (২৬) ও কর্মবাদ গ্রামের খুর্শেদ আলমের ছেলে আশিক মিয়া (২৬)। উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাহুবল এলাকায় বেশ কিছুদিন ধরে জোড়ালোভাবে বাঁধা দিয়ে আসছিল হাইওয়ে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরপুর বাজারের বিশ্বরোড পয়েন্টে একটি সিএনজি অটোরিকশাকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল হাইওয়ে পুলিশ। সিএনজি অটোরিকশা আটকের খবরটি মুহূর্তেই স্থানীয় শ্রমিকদের মাঝে জানাজানি হলে শ্রকিকরা জড়ো হয়ে পুলিশের কাছ থেকে সিএনজি অটোরিকশা ছাড়িয়ে নিতে গিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাঁধে। এতে ৭ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হন। এক পর্যায়ে হাইওয়ে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে আহতদের চিকিৎসা দিতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ৫ জন আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com