শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

উগান্ডায় কর্মশালায় অংশগ্রহণ শেষে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে উগান্ডার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এর মাঝে উগান্ডায় অবস্থিত ইকুয়েটরটি দেখতে যান তিনি। এই ইকুয়েটরটি বিশ্বের দু‘টি ইকুয়েটরের একটি। যেখানে বাতাস এসে তার গতিপথ পরিবর্তন করে। এছাড়া গতকাল শুক্রবার তিনি সিপিএ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে এমপি আবু জাহিরসহ বাংলাদেশের প্রতিনিধি দল সেখানকার শিশু শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনায় অংশ নেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপি আবু জাহির ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন- বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব আ.ই.ম. গোলাম কিবরিয়া, উপ সচিব মোঃ এনামুল হক, সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ ও জাতীয় সংসদের স্পীকারের একান্ত সহকারী মোঃ তৌফিক ই-লাহী-চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com