শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে হাওরে মাছ ধরতে গিয়ে ফয়ছল মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বিশাগালির পাড় নামক বিলে এঘটনা ঘটে। নিহত ফয়ছল মিয়া ওই গ্রামের সাব আলী ওরপে চাঁউ মিয়ার পুত্র। সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গুমগুমিয়ার গ্রামের বিশাগালির পাড় নামক বিলে মাছ ধরতে যায় ফয়ছল মিয়া। দুপুরে স্থানীয় লোকজন হাওর পাড়ে ফয়ছলের লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এস আই সমীরণ দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান- মৃগী রোগে আক্রান্ত ছিল, গ্রামের লোকজনের ধারণা মৃগী রোগেই মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ফয়ছল মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার একাধিক চিকিৎসাপত্র যাচাই করে দেখা গেছে, সে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com