শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলজার গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য আলজার মিয়া (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলজার মিয়া পূর্ব বুল্লা গ্রামের মাজু মিয়া ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম নির্দেশনায় লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মনতৈল এলাকা অভিযান চালিয়ে ডাকাত আলজার মিয়াকে গ্রেফতার করে। ডাকাত আলহাজ¦ গ্রেফতার হওয়ার এলাকার জনমনে স্বস্তি ফিরেছে। পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আলজার মিয়া দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তার নামে লাখাই থানাসহ অন্যান্য থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গতকাল তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে। প্রত্যেকের নিজ নিজ এলাকার ডাকাতদের সঠিক তথ্য প্রদান করার জন্য তিনি আহ্বান জানান। উল্লেখ্য, ডাকাত অভিযানে এসআই সজীব দেব রায়, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন সংগীয় ফোর্স অভিযানে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com