রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের ২নং পুল এলাকায় যুবককে চুরিকাঘাত ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২ নং পুল এলাকায় আমানতের জিনিষ খেয়ানত করার ঘটনাকে কেন্দ্র করে সুজাত মিয়া (৩০) নামে ব্যবসায়ীকে চুরিকাঘাত করেছে গাজিউর রহমান (২৫) নামে এক ব্যক্তি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী ওই এলাকার আলফু মিয়ার পুত্র। সুত্র জানায়, তেঘরিয়া এলাকায় আব্দুুল মতিনের পুত্র গাজিউর রহমান ও সুজাত মিয়া একই সাথে ব্যবসা করার সুবাদে সম্প্রতি উচ্ছেদ অভিযানে তাদের দোকান উচ্ছেদ করা হয়। এর আগে সুজাত মিয়া ফ্রীজ ও দোকানের সামগ্রী গাজিউর রহমানের নিকট গচ্ছিত রাখলে গাজিউর তা বিক্রি করে ফেলে। পরে সুজাত মিয়া তার গচ্ছিত মালামাল ফেরত চাইলে এ নিয়ে উভয়ে মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে ধারালো চুরি দিয়ে সুজাতের পেটে ও পিটে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ওসি মাসুক আলী বলেন, ‘আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অভিযুক্ত গাজিউর রহমানকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com