বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভাকে এগিয়ে নিতে চাই-মেয়র মিজানুর রহমান মিজান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি, টিএলসিসি’র ত্রৈমাসিক সভা। গতকাল বুধবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মেয়র মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মেয়র বলেন সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে হবিগঞ্জ পৌরসভাকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান উন্নত করতে পৌরসভার কর্মকান্ডকে বেগবান করা হয়েছে। ভবিষ্যতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তরিত করা হবে। সভায় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল ও অর্পনা পাল, প্রফেসার ইকরামূল ওয়াদুদ, ফনী ভূষন দাস, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ এমদাদুর রহমান বাবুলসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com