সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবল উপজেলা আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আসন্ন দূর্গাপুজায় সবকটি মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। কোন প্রকার শঙ্কা-শংশয় ছাড়াই পুজা অনুষ্ঠানের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত উপজেলা আইন-শৃংখলা কমিটির বিশেষ সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির মূখ্য উপদেষ্টা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com