শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভাঙ্গা হচ্ছে বড় বড় অট্টালিকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তৃতীয় দিনে বুধবার পুরোনো খোয়াই নদীতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে পাকা, আধাপাকা বাড়িঘরসহ অবৈধ স্থাপনাগুলো। দখলদারদের অনেকেই নিজেরা নিজেদের স্থাপনা ভেঙ্গে ফেলেছেন। শহরবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষিত উচ্ছেদ কার্যক্রম দেখতে সকাল থেকে কয়েকশ’ মানুষ ভীড় জমান। এই ঘটনায় শহরবাসীর মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। শহরের শত শত মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে দিনভর এ উচ্ছেদ দেখছেন। অপরদিকে বিভিন্ন এলাকার অবৈধ দখলকারীদেরও কেউ কেউ গিয়ে আগ্রহ নিয়ে এ কার্যক্রম দেখছেন। তারা এখনও আশায় রয়েছেন হয়তো শেষ পর্যন্ত এ উচ্ছেদ নাও চলতে পারে। হয়তো তারা পার পেয়ে যেতে পারেন। অনেকে আবার বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করেও কোন কূলকিনারা করতে পারেননি। আদালতে গিয়েও খুব সুবিধা করতে পারেননি। অবশ্য এ বিষয়ে ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ঘোষণা দিয়েছেন কাউকে ছাড় দেয়া হবেনা। পুরোনো খোয়াই নদীর এক ইঞ্চি ভূমি অবৈধ দখলে থাকা পর্যন্ত অভিযান চলবে।
জানা গেছে, হবিগঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া খোয়াই নদী এক সময় জেলা শহরের দুঃখের অন্যতম কারণ ছিল। নদীতে সামান্য পানি এলেই ভেসে যেতো পুরো শহর। ডুবে যেতো মানুষের বাড়িঘর। আবার বড় বড় নৌকাও চলতো এ নদী দিয়ে। শহরবাসীর এ দুঃখ লাঘবের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দুই দফায় ৫ কিলোমিটার এলাকা নদীর গতিপথ পরিবর্তন করা হয়। আর তখন থেকেই দফায় দফায় নদীটি দখল করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু নদীটি উদ্ধারের দাবিতে জেলা শহরবাসী বিভিন্ন সময় আন্দোলন করলেও কাজে কাজ কিছুই হয়নি। কয়েকবার শুধু নদীর সীমানা নির্ধারণের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। মাঝে মাঝে শুধু দু’য়েকটি স্থাপনা উচ্ছেদ হয়েছে। কিন্তু সাথে সাথেই সেখানে আবার অন্যদল এসে দখল করে নিয়েছে। বিশাল স্থাপনা নির্মাণ করে কেউ বসবাস করছে, কেউ ভাড়া গুনছে, আবার কেউ তা বিক্রি করে দিয়েছে। অবশেষে জেলা প্রশাসন শহরবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষিত খোয়াই নদীটি উদ্ধারে উদ্যোগ নেয়। পরিকল্পনা অনুযায়ী সোমবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com