সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ব্যক্সের নির্বাচনে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাদীপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জের নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। উভয়পক্ষের শুনানী শেষে গতকাল বুধবার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্থগিতাদেশ প্রত্যাহার করেন। গত ১১ সেপ্টেম্বর ব্যক্স নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে স্থগিতাদেশ দেন। এ ব্যাপারে জবাব প্রদানের জন্য নির্বাচন কমিশনকে আদালত থেকে নোটিশ প্রদান করা হয়। নির্বাচন কমিশন ১২ তারিখ নোটিশ পেয়ে ১৫ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে জবাব দেয়ার প্রস্তুতি নিলে বাদীপক্ষের আইনজীবী ১ দিনের সময় প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক তাদের আবেদনের প্রেক্ষিতে ১ দিনের সময় দেন। ১৬ তারিখ বিবাদীপক্ষ জবাব দিতে আদালতে হাজির হলেও বাদীপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত হননি। আদালত বিবাদীপক্ষের শুনানী শেষে বাদীপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতেই পুনরায় শুনানীর জন্য সময় প্রার্থনা করে। বিজ্ঞ বিচারক তাদের আবেদন মঞ্জুর করে ১৭ সেপ্টেম্বর পুনরায় শুনানীর তারিখ ধার্য্য করেন। ১৭ সেপ্টেম্বর উভয় পক্ষের বক্তব্য গ্রহণ শেষে ১৮ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত তারিখে বাদীপক্ষ তাদের কোন অভিযোগ প্রমাণ করতে না পারায় নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর ফলে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আর কোন আইনগত বাঁধা রইল না। বিবাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট ফারুক আহমেদ ও অ্যাডভোকেট সরোয়ার রহমান চৌধুরী শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com