মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এক পরিবারের ইসলাম গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা প্রিটুল কান্তি দাশ তার মা বোন’সহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে শেখ মুহাম্মদ আবদুর রহমান। গত রবিবার হবিগঞ্জ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিট করে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তার সাথে এ প্রতিনিধির আলাপকালে তিনি জানান, হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়েন এবং আসেপাশের মুসলমান ও বন্ধুদের চলাফেরা, আচার-আচরণে তিনি ইসলাম সম্পর্কে ধারনা লাভ করেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন, তার মা বোনের সাথেও বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং ইসলাম ধর্মের নিয়ম-কানুন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন ও আদর্শ সম্পর্কে অবহিত করেন। এতে তার মা বোনও ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের লোকজন ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নিয়ে হবিগঞ্জ আদালতে গিয়ে গত রবিবার নোটারী পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জের ওসমানী রোডস্থ আরজু হোটেলে পৌর এলাকার কয়েকজন আলেম উলামার মাধ্যমে পবিত্র কলিমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com