বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ৩ হাজার ৪শ পিছ ইয়াবাসহ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক অভিযানে ৩ হাজার ৪শ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে গতরাতে তাদের গ্রেফতার করা হয়। আটকৃতরা হল- নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের মৃত মতলিব উল্লার পুত্র মোঃ আদর মিয়া (৩৭), চুনারুঘাট গোবরখলা গ্রামের আঃ সহিদ এর পুত্র মোঃ ফারুক মিয়া (৩২), ছুরত আলীর পুত্র রুহেল মিয়া (৩৫)।
সুত্রে জানা যায়, চুনারুঘাট থানাকে মাদক মুক্ত করার জন্য নবাগত অফিসার ইনচার্জ শেখ মোঃ নাজমুল হক মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধের অতন্দ্র প্রহরী এএসআই ইমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বাল্লা রোডের প্রবেশ মুখ থেকে পৃথক অভিযানে তাদের আটক করে। এ সময় আটকৃতদের দেহ তল্লাশী করে ৩ হাজার ৪শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com