রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আতুকুড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শকদের উপস্থিতিতে বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামবাসী উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাফরার হাওরে কালারডোবা থেকে নৌকা বাইচ শুরু হয়ে আতুকুড়া তলিয়ে এসে শেষ হয়। প্রতিযোগিতায় ৯টি নৌকা অংশ গ্রহন করে। প্রতিটি নৌকায় মধ্যে হাড্ডাহাডি লড়াই হয়। নৌকা বাইচে ফাইনালে উর্ত্তীন হয় বানিয়াচং উপজেলার বাঘহাতা গ্রামের নৌকা ও রুইয়াল গ্রামের নৌকা। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আয়োজক কমিটি লটারী মাধ্যমে প্রতিযোগিতা শেষ করার সিদ্ধান্ত নেন। পরে লটারীতে রুইয়াল গ্রামের নৌকা চ্যাম্পিয়ন। ২য় স্থান অর্জন করে বাঘহাতা গ্রামের নৌকা এবং ৩য় স্থান অর্জন করে আতুকুড়া গ্রামের আব্দুল হেকিম এর নৌকা। প্রতিযোগিতা শেষে আয়োজন কমিটির সভাপতি ইউপি সদস্য জালাল মিয়া আখনজীর সভাপতিত্বে এবং আবু বক্কর খানের পরিচালনায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার দাস, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উপদেষ্ঠা অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী, জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা ভুইয়া লাকী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী, বাধন খান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র চন্দ্র দাস। অন্যান্য মাঝে বক্তৃতা করেন প্রতিযোগীতার আয়োজক কমিটির সহ-সভাপতি আব্দুল হেকিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখনজী, নজরুল ইসলাম, সাংবাদিক এসএম সুরুজ আলী, মহিবুল হোসেন উজ্জল, তাহিরুল হক আখনজী, ইকবাল আহমেদ, মহিবুর রহমান খান, শাহাব উদ্দিন, শিপন মিয়া প্রমূখ। পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে এমপি মজিদ খান বলেন-নৌকা বাইচ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। আদিকাল থেকেই এ প্রতিযোগিতা হয়ে আসছে। কালের পরিবর্তনে এ প্রতিযোগিতা অনেক বিলপ্ত হওয়ার পথে থাকলেও আতুকুড়া গ্রামবাসী প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনের জন্য তিনি সহযোগিতা করে যাবেন বলে ঘোষণা দেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন নৌকার মালিকের হাতে ১ম পুরস্কার হিসেবে ১টি ফ্রিজ, রানার্সআপ নৌকাকে ১টি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি ও ৩য় স্থান অধিকারী নৌকাকে ১টি ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি পুরস্কার দেন। নৌকা বাইচ প্রতিযোগীতায় আতুকুড়া যুবকগন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com