বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ॥ শিক্ষকের বেতের আঘাতে ছাত্রীর চোখ অন্ধ ॥ সাময়িক বরখাস্ত ॥ বিভাগীয় মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ছোড়া বেতের আঘাতে হাবিবা আক্তার (৮) নামে এক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে গেছে। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। হাবিবা যাদবপুর গ্রামের প্রবাসী শাহিন মিয়ার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নিরঞ্জন দাসের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার ১১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক বিভাগীয় মামলা রুজু করে প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচালকের নিকট প্রেরণ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক বিভাগীয় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ থেকেই অভিযুক্ত শিক্ষকের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। শিগগিরই তাকে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালীন সহকারী শিক্ষক নিরঞ্জন দাশ তার হাতের একটি বেত ছুড়ে মারলে তা সরাসরি হাবিবার চোখে লাগে। সাথে সাথে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন হাবিবাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে প্রাাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। গত সোমবার অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন, হাবিবার চোখ নষ্ট হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com