বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের মুক্তিযোদ্ধা আবিদ আলীর ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল শাহ আবিদ আলী ইন্তেকাল করায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টার মুক্তিযোদ্ধা আবিদ আলীর গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামস্থ ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের উপস্থিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করে ।
জালালাবাদ সেনানিবাসের লেফটেন্যান্ট শরীফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার ও গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় উমরপুর গ্রামস্থ শাহ রুমি (রঃ) মাজার প্রাঙ্গনে এই বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ আউশকান্দি ইউনিয়ন এর পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
গত রবিবার বিকেল আড়াইটায় মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর শ্বশুর বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫)। তিনি ৩ ছেলে ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com