বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে গ্রীস্মকালীন খেলায় সংঘর্ষ ॥ ৫ শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিতি ॥ চুনারুঘাটে ফুটবল খেলা নিয়ে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। স্থানীয়রা জানায়, গ্রীস্মকালীন খেলাধুলার ফুটবল খেলায় উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় ও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল। এসময় লাইন্সম্যানের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে অগ্রণী উচ্চ বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শিক্ষকরা পরিস্থিতি শান্ত করে পুনরায় খেলা শুরু করেন। খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে অগ্রণী উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। খেলা শেষে আদর্শ উচ্চ বিদ্যালয় ও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষে লিপ্ত হলে ৫ শিক্ষার্থী আহত হয়। তারা হলেন শিহাব মিয়া, ঋতু মিয়া, রোমান মিয়া, তানভির মিয়া ও আশিক মিয়া। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com