শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং স্কুলগামী ছাত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা ॥ আতঙ্কে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সুনারু গ্রাম থেকে ৬ষ্ঠ শ্রেণির ৩ ছাত্রী রতœা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে চুঙ্গিরভাঙ্গা ব্রীজের নিকট পৌছামাত্র বানিয়াচংগামী একটি সিএনজি তাদের গতিরোধ করে দাঁড়ায়। এবং সিএনজি চালক ছাত্রীদের একজনকে টেনে-হেচড়ে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ছাত্রীরা চিৎকার শুরু করে। একই সময় যাত্রীবাহী একটি সিএনজি তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে দাড়ানো মাত্র ওই চালক সিএনজি নিয়ে দ্রুত বানিয়াচংয়ের দিকে পালিয়ে যায়। পরে সিএনজি যাত্রীরা ভীত শিক্ষার্থীদের সান্তনা দিলে তারা বাড়ি ফিরে যায়। পরে অভিভাবকরা ছাত্রীদের বিদ্যালয়ে নিয়ে যান। ছাত্রীরা জানায়, সিএনজি চালককে তারা কেউ চিনে না। তবে চালককে আবার দেখলে চিনতে পারবে।
এ ঘটনায় এলাকাবাসী তথা ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ মুরুব্বিদেরকে জানানো হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্টু তদন্ত করে দোষী চালককে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com