বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষকলীগ নেতা সাদ্দাম আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষকলীগ নেতা ফকির শাহ্ মোঃ সাদ্দাম (২৮) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার মুরাদপুর গ্রামের হাছান মিয়ার ছেলে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক।
গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অলিপুরের একটি বাসা থেকে সাদ্দামকে আটক করে এবং ধর্ষিতাকে উদ্ধার করে মাধবপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় উপজেলার মাল্লা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী ধর্ষিতা (২২) বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
ধর্ষিতা জানায়, মাধবপুরে আসা যাওয়ার পথে তাকে বখাটে সাদ্দাম প্রায়ই উত্যক্ত করত। এতে সে বিচার প্রার্থী হলে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে উঠে। গত বুধবার বিশেষ প্রয়োজনে সে মাধবপুরে গেলে সাদ্দামসহ ২/৩জন যুবক অস্ত্রেও মুখে অপহরন করে নিয়ে যায়। এবং অলিপুরের একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। এ ঘটনাটি মাধবপুর থানার ওসি আজমিরুজ্জামান নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com