রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে স্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামী আনন্দ দাস (৩৫) কে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে বানিয়াচঙ্গ উপজেলার জুড়ানগর গ্রামের ঠাকুর ধন দাসের পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, ৫ বছর আগে উপজেলার মেউতুল গ্রামের বিধু মাষ্টারের কন্যা শম্পা দাস (২৫) এর সাথে বিয়ে হয় আনন্দ দাসের। বিয়ের পর তাদের ২টি সন্তান জন্ম গ্রহন করে। আনন্দ দাসের অভিযোগ সাম্প্রতিক সময়ে তার স্ত্রী শম্পা এক যুবকের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি তিনি আঁচ করতে পারেন। গতকাল সন্ধ্যায় বাড়ির গোয়াল ঘরে ওই যুবকের সাথে তার স্ত্রী অসামাজিক কাজে লিপ্ত হলে আনন্দ দাস তার ব্যবহৃত গামছা দিয়ে কিরন দাসকে বেধে ফেলেন। এ সময় তার স্ত্রী শম্পা দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে আহত করে প্রেমিককে স্বামীর কবল থেকে মুক্ত করে। আনন্দ দাসের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঘটনার পর থেকে শম্পা ও তার প্রেমিক কিরন আত্মগোপন করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com