সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে মাইক্রোবাস চাপায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯১৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের ডাক বাংলার সামনে মাইক্রোবাস চাপায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহম্মদ রুবেল নিহত হয়েছে। সে উপজেলার ধর্মঘর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের সড়ক ও জনপথের ডাক বাংলার সামনে ফুটপাতে রুবেল দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে তার উপরে উঠে যায়। পরে পথচারীরা মূর্মূষ অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পৌছুলে তিনি মৃত্যু বরন করেন।
রুবেলের চাচাতো ভাই জোবায়ের হোসেন জানান, রুবেল সম্প্রতি কাজী হিসাবে মাধবপুর পৌরসভায় নিয়োগ পায়। এবং আজই যোগদান করে বাড়ী ফেরার পথে মাইক্রোবাস চাপায় মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com