বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লস্করপুর চা বাগানে শ্রমিকদের মাদক বিরোধী মিছিল-সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগানের ছাত্র যুবক ও বাগানের শ্রমিকরা মাদক বিরোধী মিছিল ও সমাবেশ করেছে। মদ গাঁজার আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুর ১১টায় লস্করপুর চা বাগান থেকে মিছিল বের হয়ে চা বাগানের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে মাদক নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত প্রধানমন্ত্রীর মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। লস্করপুর চা বাগানের ছাত্র ও যুব সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে ছাত্র ও যুব সংগঠনের বিশাল নায়েকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশাল কর্মকার, ছাত্র ও যুব সংগঠনের সভাপতি ভোজন ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সেক্রেটারি স্বপন সাঁওতাল, চেতনা ছাত্র সংগঠনের সভাপতি অনুজ কালিন্দী প্রমুখ। এসময় শ্রমিকরা পুরো বাগানের মদ গাজার আস্তানা বন্ধের দাবি জনায়। ১ মাসের মধ্যে লস্করপুর চা বাগান থেকে মাদক ব্যবসা বন্ধ না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com