বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহর থেকে ১৪ ভরি স্বর্ণসহ ৩ চোরাকারবারী আটক

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৪ ভরি চোরাই স্বর্ণসহ ২ মহিলাসহ ৩ স্বর্ণ চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা। গত ৩০ আগস্ট শহরের পৌদ্দার বাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার উচাল চারিনাও গ্রামের আলী নেওয়াজ এর স্ত্রী সোলেমান বেগম (৬০), একই গ্রামের হাবিজ মিয়ার স্ত্রী নাছিমা বেগম (২৫) ও বাচ্চু মিয়ার পুত্র কাজল মিয়া (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা চোরাই স্বর্ণসহ পৌদ্দার বাড়ী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে প্রায় ১৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ গুলো তারা বিভিন্ন সময় হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থেকে ছিনতাই করেছে। এ ব্যাপারে ডিবি এসআই দেবাশীষ তালুকার বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com