বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নারী নির্যাতন মামলার পলাতক আসামী নাজমুল গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৭২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামের জনৈক মহিলাকে অপহরণ করে ধর্ষণ করে একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কাচা মিয়ার পুত্র নাজমুল ইসলাম। ধর্ষনের শিকার জনৈক বাদী হয়ে নাজমুল ইসলামকে প্রধান আসামী করে রামপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মিজান মিয়া এবং বেগমপুর গ্রামের আবদুল্লাহর পুত্র মোঃ রুহেল মিয়াকে আসামী করে নারী শিশু নির্যাতন আইনের অপহরন ও ধর্ষনের মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি তদন্তক্রমে পিবিআই মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে। যার ফলে সকল আসামীরা পলাতক রয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে নবীগঞ্জ থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী নাজমুল ইসলামকে নবীগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে গ্রেপ্তার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com