শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সরকারি কাজে অনিয়ম মেনে নেওয়া হবে না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় দ্ইু কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে লাখাই উপজেলায় দুইটি স্কুলে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও নবনির্মিত একটি রাস্তার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এসবের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নির্মাণ কাজ পরিদর্শনকালে এমপি আবু জাহির বলেন, সরকারি কাজে কোনধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না। কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. জাফর ইকবাল জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মাধ্যমে ৪৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পশ্চিম বুল্লা থেকে পূর্ব বুল্লা ১২ মিটার রাস্তা নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ৭৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২ তলা ভবন এবং ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২ তলা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com