শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে হাওর থেকে যুবতীর বিকৃত লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে হাওর থেকে এক যুবতীর (২৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরের দিকে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর সড়কের পার্শ্ববর্তী ধানগাঙ হাওর থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের নির্জন হাওর এলাকায় গতকাল সোমবার দুপুরে এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় জনগণ। মরদেহটি অনেক বিকৃত এবং পেটের সঙ্গে মাটিভর্তি একটি বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে খুন করার পর মাটির বস্তাসহ মরদেহটি পানিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে আজমিরীগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে খুন করার পর এখানে কেউ ডুবিয়ে দিয়েছে অথবা অন্য কোন স্থান থেকে ভেসে এখানে এসেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com