বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচী ও শোক সভা

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট ভবনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট যুব প্রধান আশীষ কুমার কুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক মোহাম্মদ জাকারিয়া।
সভায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের কার্য-নির্বাহী সদস্য এডভোকেট শিবলী খায়ের, সফিকুজ্জামান হিরাজ, সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি পল্লব, সদর হাসপাতালের চিকিৎসক প্রযুক্তিবিদ ইমতিয়াজ তুহিন চৌধুরী, যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান রুবেল, জয়দাস, মৌসুমী দাস, ববি আক্তার, তোফা আক্তার, নাদিয়া লাবন্য, নওরিন জাহান পায়েল, মাহি আহমেদ, রাহি চৌধুরী প্রমুখ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন- বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com