সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৬৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন তেরা বিলে পাঁচ মৌজা যুব সংঘের উদ্যোগে করিমপুর দ্বিতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে নৌকা বাইচ দেখতে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার দর্শক বৃষ্টি রোদ উপেক্ষা করে তেরা বিলের তীরে জড়ো হয়। আকর্ষনীয় তুমুল এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৭টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে তিলক সারপাড়া গ্রামের উড়াল পবন প্রথম, জগন্নাথপুর উপজেলার শাহ কুতুব উদ্দিন ২য়, আলাগদি গ্রামের সোনার বাংলা ৩য় ও বাগাউড়া গ্রামের পঙ্কীরাজ ৪র্থ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পূরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আলী হায়দার আলমগীর। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক আমিনুর রমান স্বপন। সার্বিক সহযোগিতায় ছিলেন রিপন ও খালেদ মাসুদ। পরে প্রধান অতিথিবৃন্দ প্রথম বিজয়ীকে সোনার নৌকা সোনার বৈঠা, ২য় বিজয়ীকে এলইডি টেলিভিশন, ৩য় বিজয়ী মোবাইল ফোন, ৪র্থ বিজয়ীর হাতে বড় টেবিল ফ্যান তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com