বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৭৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তোহিদ-বিন হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাওনেয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল আহমেদ, জেলা পরিষদের সদস্য আব্দুুল মালিক, পৌরসভার প্যানল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস সালাম, প্রাণেশ দেব, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক গুল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, খয়রুল বসর চৌধুরী, আমিনুর রহমান সুমন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ইকবাল আহমেদ বেলাল, ওহি দেওয়ান, ছাত্রলীগের সভাপাতি শাহ ফয়ছল তালুকদার, ছাত্রলীগ নেতা মহিনুর রহমান, আবুল হোসেন প্রমুখ। সংসদ সদস্য আলহাজ্ব শাহনেয়াজ মিলাদ গাজী বলেন, আমরা যারা আজ সোনার বাংলা বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে সোনার বাংলা সৃষ্টি হত না, জাতি স¦াধীন হত না। একটা তর্জনী একটা মানচিত্র একটা বাংলাদেশের অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচনা সভার পূর্বে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়া বক্তারা জাতির জনকের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com