মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

হবিগঞ্জ শহরের রবিদাস পাড়ায় রমরমা মাদক ব্যবসার অভিযোগ

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশ সুপার র্কার্যালয়ের সামনে রবিদাস পাড়ায় মাদকের রমরমা ব্যবসা করে আসছে একটি চক্র। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশীয় চোলাই মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এই মাদক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাওয়ায় যুব সমাজ ধ্বংসের পথে বসেছে। স্থানীয় সূত্র জানায়, এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছেন। সামনে দুর্গাপূজাকে সামনে রেখে তারা সক্রিয় হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, উল্লেখিতরা কয়েকদিন পূর্বেও পরিবার চালাতে হিমশিমে পড়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে তারা মাদক ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। সম্প্রতি শিবু রবিদাস মাদক মামলায় কারাগার বরণ করে। ওই মামলা থেকে জামিনের পর সে পুনরায় মাদক ব্যবসা করে আসছে। অন্যান্যদের সহযোগিতায় নিয়ে সে জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করছে। তাদের কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে দ্রুত মাদক বিক্রি বন্ধ করতে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com