শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ডাকাতির গুজবে আতঙ্ক রাতভর এলাকাবাসীর পাহারা

  • আপডেট টাইম শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৬৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, কাজীগঞ্জ ও পার্শ্ববর্তী জগন্নাথপুর এলাকায় যে কোন বাড়ীতে ডাকাত দল হানা দিতে পারে এমন গুজবের ভিত্তিতে রাতভর নির্ঘুম রাত কাটিয়েছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সংবাদটি চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে। এতে ইনাতগঞ্জ, কাজীগঞ্জ ও ইনাতগঞ্জের পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে ঘর ছেড়ে ভোর পর্যন্ত বাহিরে অবস্থান নেন। শেষ পর্যন্ত ডাকাতি হয়নি।
এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছ উদ্দিন খাঁন জানান, এ ধরনের সংবাদ আমরা পাওয়ার পর আমরা সতর্ক অবস্থানে ছিলাম। রাত ব্যাপী এলাকার বিভিন্ন সড়কে পুলিশ টহল জোরদার ছিল। আমরা সব সময়ই সতর্কবস্থানে আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com