শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাউল শিল্পী কাজল মনিরকে হত্যা চেষ্টার পরিকল্পনার ফোনলাপ ফাঁস

  • আপডেট টাইম শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৭৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী দুর্বৃত্তের হামলায় আহত কাজল মনিরকে হত্যার চেষ্টা ফোন আলাপ অবশেষে ফাঁস হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মোঃ নুর হোসেনের পুত্র।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের জাহাঙ্গীর শাহ’র মাজারে বাউল গানের আসরে গান গাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এরা তাকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন মনিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয় এবং বাউল শিল্পীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে মনিরকে হত্যা করে লাশ গুম করার জনৈক এক ব্যক্তির ফোনালাপ ফাঁস হয়েছে। আহত কাজল মনির জানায়, সম্প্রতি সে একটি মামলায় কারাভোগ করেন। জেল থেকে বেরিয়ে এসে তার স্ত্রী বাউল শিল্পী জোৎন্সা মনি ও তার কন্যা সন্তানকে না পেয়ে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। খোঁজ-খবর নিয়ে সে জানতে পারে জোৎন্সা’র অন্যত্র বিয়ে হয়েছে। সে স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে বাধার সম্মুখীন হয়। এমনকি তাকে হত্যার হুমকী দেয়া হয়। এর জের ধরে তার উপর এ হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে কাজল মনিরের কাছে একটি ফোনালাপ সংরক্ষিত আছে। ওই ফোনালাপে বার-বার বলা হয়েছে তার পিটের ছামড়া, হাত-পায়ের নখ তুলে হত্যা করে তার লাশ গুম করা হবে। এ ব্যাপারে কাজল মনির বলেন, ‘আমি সুস্থ্য হয়ে আইনের আশ্রয় নিব, আমার জিবন নিরাপত্তাহীন আমি সকলের সাহায্য চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com