শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে মাদ্রাসা ছাত্রীকে মারধর থানায় মামলা ॥ ১ জন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৬৫৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে মাদ্রাসা ছাত্রীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর মা তুলনা বেগম বাদী হয়ে আকিকুর রহমানকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামীর নাম জিয়াউর রহমান ওরফে হাবিব (৩৫)। তিনি সাগর দীঘির দক্ষিণপাড়ে অভিযান চালিয়ে নিয়ামত খা এর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এসআই ফারুক আহমদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি রাশেদ মোবারক।
উল্লেখ্য, গত বুধবার বিএসডি আলীম মহিলা মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী গোসল করতে যায়। পুকুর পাড়ে পৌছার পর আচমকা মৃত অমৃত খা’র ছেলে নূর খা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরী কোপাতে থাকে। এতে ছাত্রী মারাত্মক রক্তাক্ত জখম হন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নূরের কবল থেকে রক্ষা করে। গুরুতর জখম অবস্থায় প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ হাসাপাতালে প্রেরণ করেন। সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে মামলা দায়ের এর পরপরই আসামী গ্রেফতারসহ আহত ছাত্রীর পরিবারকে আইনে সহায়তা দেয়ায় ওসি রাশেদ মোবারক কে ধন্যবাদ জানিয়েছেন বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com